শিগগিরই আসছে মটোরোলার মটো জি-এইট

৩১ আগষ্ট, ২০১৯ ১১:০৭  
শিগগিরই বাজার মাতাতে আসছে মটোরোলারের নতুন সিরিজ মটো জি-এইট। এই সিরিজে থাকছে ভিন্ন মডেলের কয়েকটি নতুন ফোন, যেগুলোতে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও মিডিয়াটেকের চিপসেট থাকবে। এক্সডিএ ডেভেলপার’স এর তথ্যে জানা যায়, বেশ কয়েকদিন আগে মটোরোলা মটো জি-সেভেন সিরিজ বাজারে ছেড়েছিল। এর ধারাবাহিকতায় আসছে মটো জি-এইট সিরিজ। এই সিরিজের একটি ফোন মটো জি-এইট প্লে, এটিতে রয়েছে মিডিয়াটেক চিপসেট, এইচডি প্লাস ডিসপ্লে ও ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। জানা যায়, এই সিরিজে মটো জি-এইট, মটো জি-এইট প্লাস, মটো জি-এইট পাওয়ার ও মটো জি এইট প্লে-এই চারটি স্মার্টফোন বাজারে ছাড়তে পারে। লাতিন আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে এই ফোন ছাড়া হবে বলে জানা গেছে।